Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সৌভাগ্যবান কৃষক রূপসায় আমন ধান সংগ্রহে লটারী




এম মুরশীদ আলী : “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”
“কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে গত ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর এলাকয়, অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ উপলক্ষ্যে উন্মুক্ত লটারী’র মাধ্যমে সৌভাগ্যবান কৃষক বাছাই উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা।

সভায়  উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, নৈহাটীি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলমগির হোসেন শ্রাবন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
রূপসার মধ্যে ১৫টি ব্লক থেকে লটারী মাধ্যমে ১৫১ জন কৃষক আমন ধানের বীজ পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ