নিজস্ব প্রতিবেদক ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের এস এম কামাল হোসেন ২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত কেসিসি ২ নং ওয়ার্ড এলাকার রেলিগেট, মিরেরডাঙ্গা, ফুলবাড়ী গেট বাজার, সেনপাড়া, টিবি হাসপাতাল, কলেরা হাসপাতাল, হাসপাতাল ঘাট, এজাক্স জুটমিল, সোনালী জুট মিল, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, কেডিএ আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও পথসভা করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ—সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, মোঃ মনির শিকদার, শেখ কামাল আহমদ, মোহাম্মদ সেলিম রেজা,মোহাম্মদ জাকারিয়া রিপন, মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাকিল আহমেদ, মোঃ ফয়সাল আহমেদ, বেগ খালিদ হোসেন, লিয়াকত মুন্সী, মোহাম্মদ নাসির উদ্দিন, সুরুজ্জামান হানিফ, মিঠু মুন্সী, নার্গিস খানম, নীলা নাসির, মুক্তা বেগম, মোহন মুন্সী, কামাল মুন্সী, টনি মীর, রুপা বেগম, পারভিন বেগম, আব্দুল আউয়াল আজাদ, মোহাম্মদ বাবুল হোসেন, আব্দুর রশিদ, মনজুরুল ইসলাম, রেবা সুলতানা, রিমা আক্তার, মোহাম্মদ মিলন, মোহাম্মদ সোহেল, মোঃ কামরুজ্জামান সহ এলাকার সকল নেতাকর্মী।

0 মন্তব্যসমূহ