নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মঙ্গলবার সকাল ১১ টায় বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।এ-সময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু প্রাথমিক শিক্ষার উপরে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মণ চন্দ্র মন্ডলের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম,ইউপি সদস্য কুমারেশ মন্ডল,মোঃ আজিজুল বিশ্বাস।মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার,গোপাল চন্দ্র বিশ্বাস,বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মদন মোহন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যশপল বিশ্বাস,অজয় কুমার মন্ডল,পূর্ণিমা রানী দাশ,ঠাকুরদাসী মন্ডল,চিত্ত রঞ্জন বিশ্বাস,প্রসেনজিৎ সরকার,সুকুমার গোলদার,বিশ্বজিৎ সরকার,পরিমল চন্দ্র বৈদ্য,পরিতোষ কুমার মল্লিক,ভূতেশ মল্লিক,মোঃ আকবর হোসেন,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ সরদার,ইউনয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরদার সহ স্কুল কমিটির সদস্য বৃন্দ।

0 মন্তব্যসমূহ