নিজস্ব প্রতিবেদকঃ গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খন্দকার আব্দুল মালেকের মাগফেরাত কামনায় শুক্রবার সকালে গিলাতলা কেডিএ আবাসিক এলাকার নিজস্ব বাসভবনে কোরআন খতম অনুষ্ঠিত হয়। জুম্মাবাদ গিলাতলা আহমাদিয়া মাদ্রাসা মসজিদ সহ গিলাতলার এলাকার সকল মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আতিয়ার রহমান, আলহাজ্ব শেখ আব্দুল হক, মোঃ আব্দুল গফফার, সরদার আবু সাঈদ, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খন্দকার শাহিদুল ইসলাম সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং মরহুমের আত্মীয়—স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মরহুম শিক্ষক আব্দুল মালেক দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন, গত ৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।

0 মন্তব্যসমূহ