Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

৫০ লক্ষ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক




বেনাপোল প্রতিনিধিঃ

৫০ লক্ষ টাকা মূল্যের ৫ পিচ স্বর্ণের বারসহ আতিয়ার রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আতিয়ার রহমান যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়রা মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক আতিয়ার রহমানকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করলে তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণ ও আটক আসামিকে রবিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রেরক
মোঃ সোহাগ হোসেন, শার্শা যশোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ