Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিএনপি-জামায়াতের হরতাল ঘিরে রামপাল কঠোর অবস্থানে পুলিশ




মোঃ ইকরামুল হক রাজিব 
সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির পর জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় রামপাল সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার গুরত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই নাশকতা মোকাবেলায় রামপাল বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

রামপাল থানা পুলিশ সূত্র জানায়, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান মহোদয়ের দিক নির্দেশনায় ৷
জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি রামপাল হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।
তিনি আরো বলেন রামপাল থানা ধীন ফয়লা বাজার সহ-বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শান্তি পূর্ণভাবে লোকজনের জান মালের নিরাপত্তায় নিয়োজিত আছেন ৷
ফয়লা বাজার একটা ব্যবসায়ী কেন্দ্রস্থল যেখানে প্রতিনিয়ত প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ্যাদিক টাকা চিংড়ি এবং সাদা মাছ ক্রয় বিক্রয় হয় ৷ পুলিশের তৎপড় পাহারায় বাজারের ব্যবসায়ী বৃন্দ সকলেরই জনমনে শান্তির ছোঁয়া বইছে ৷
এবং এখানে কোথাও কোন সহিংসতা এখনো পর্যন্ত ঘটেনি৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ