নিজস্ব প্রতিবেদকঃ খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট কপোতক্ষ এলাকার হিট্টু এর বাড়ীর ভাড়াটিয়া ভ্যান চালক মোঃ লিটন মোল্লা গত ২ অক্টোবর রাত ১১ টার সময় নিজের ব্যবহৃত ব্যাটারী চালিত ভ্যানটি ভাড়া বাসার বারান্দায় রেখে ঘুমাতে যায়। ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে তার ভ্যানটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং ১৮। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই অয়ন তীর্থ পাইকের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত কাজ শুরু করে। মামলার বাদী ও অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর রাত্র পৌনে ১২ টায় ফুলবাড়ীগেট সড়কলীগ অফিসের সামনে থেকে ঘটনার সাথে জড়িত আসামী ফুলবাড়ীগেট পুরাতন বিআইটি রোড এলাকার মোঃ চান্দু শরীফ এর পুত্র মোঃ শাহীন শরীফ (২৬) কে গ্রেফতার করে এবং আসামীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রুপসা বেড়িবাধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১৬ অক্টোবর রাত ২ টার সময় চোরাইকৃত ভ্যানটি উদ্ধার করে ।

0 মন্তব্যসমূহ