Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক



নিজস্ব প্রতিবেদকঃ খানজাহান আলী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ফুলবাড়ীগেট বাজারের  বনফুল বেকারীর সামনে থেকে ১ মাদক ব্যবসায়ি আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ি মীরেরডাঙ্গা এলাকার মৃত আনছার আলীর পুত্র  হাসানুর রহমান পলাশ(২৮) । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান , এসআই অয়ন তীর্থ পাইক, এ এস আই তুহিন মিয়া  সংগীয় অফিসার সহ থানা এলাকায় মাদক বিরোধী  অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দেড়টার সময় ফুলবাড়ীগেট বাজারস্থ বনফুল বেকারীর সামনে থেকে ইয়াবা বিক্রয় এর সময় পলাশ নামে ১ মাদক ব্যবসায়িকে আটক করে। এ ঘটনায় থানায় মাদকদব্র নিয়ন্তন আইনে মামলা হয়েছে যার  নং—১৭।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ