Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনা বিভাগীয় বিএনপি'র রোড মার্চ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা ও প্রচার মিছিল



নিজস্ব প্রতিবেদক ঃ ভোটের অধিকার প্রতিষ্ঠা ও ১ দফা দাবি আদায়ের লক্ষে  খুলনা বিভাগীয় বিএনপি'র রোড মার্চ সফল করার লক্ষ্যে  খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ন আহাবায়ক আবুল কালাম জিয়া । বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক , মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান , রফিকুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, সেলিম আহম্মেদ, জাহাঙ্গির হোসেন খোকা, রফিক মাষ্টার, মিনা মুরাদ হোসেন, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, আঃ হাই রুমি শিকদার, শেখ মিজানুর রহমান, হেলাল শরিফ, মীর শওকত হোসেন হিট্টু, মোল্লা সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, শহিদুল ইসলাম, আলামিন হাওলাদার, মেহেদী হাসান বাপ্পি, শাহারিয়ার খান মাসুম, শাহাদাত হোসেন সাজু, শেখ জিয়াউর রহমান, মোঃ সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, বিল্লাল হোসেন, ইমদাদ মোড়ল, মোঃ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, হাসিবুর রহমান উজ্জল, রফিক, শাহাবউদ্দীন, মোস্তফা গাজী, মোঃ জনি প্রমুখ । সভা শেষে ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে এক বিশাল প্রচার মিছিল দলিয় কার্যালয় থেকে শুরু করে মীরেরডাঙ্গা তেলের পাম্প ঘুরে ফুলবাড়ীগেট মাইলপোষ্ট প্রদক্ষিন করে ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে  শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ