নিজস্ব প্রতিবেদক ঃ খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ঘোষিত খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের ৫ সদস্যের কমিটির পরিচিতি সভা গতকাল বিকাল ৫ টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ এর সভাপতিত্বে ও শেখ মোঃ আজাদ এর পরিচালনায় পরিচিতি সভায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোল্লা মুজিবর রহমান । বক্তৃতা করেন শেখ আলী আজগার, বাবু অবনী কুমার রায়, মোঃ বাবর আলী সরদার, মোঃ নজরুল ইসলাম, ক্যাপ্টেন দেলোয়ার হোসেন, ক্বারী আসহাব উদ্দীন, ইজ্ঞিন কাজী, মোল্লা সিদ্দিকুর রহমান , নিরজ্ঞন গাইন, দুলাল কৃজ্ঞ মন্ডল, জুয়েল চৌধুরী প্রমুখ। পরিচিতি সভা শেষে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ঘোষিত খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের ৫ সদস্যের কমিটির নামের তালিকা ঘোষনা করা হয় । ঘোষিত সদস্যরা হলো বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, মোঃ বাবর আলী সরদার, মোল্লা মুজিবুর রহমান, শেখ আলী আজগার, শেখ মোঃ আজাদ।

0 মন্তব্যসমূহ