আব্দুল্লাহ আল মামুনঃ
ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ৩১ পিস স্বর্ণের বারসহ দুই চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। বুধববার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।আটক স্বর্ণ চোরাকারবারীরা হলো, সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব হোসেন (২২)।বিজিব ৩৩ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিরি একটি বিশেষ আভযানিকদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৪৮ হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে তুহিন ও সজিব নামের দুই স্বর্ণ চোরাকারবারীকে দুটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭ কেজি ৩৫৮.৭০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।
তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারী দ্বয়কে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্যসমূহ