Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জন্মাষ্টমী




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জন্মাষ্ঠমী এ উপলক্ষে উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে বাগেরহাট শালতলাস্হ হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তার জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হাসান, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েতউদ্দিন, শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজী , বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস , সদর উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাম্বলীরা শোভাযাত্রা সহকারে সভাস্হলে জড়ো হতে থাকে। পরে এক বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্হলে এসে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ