রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড.মো:খায়েরুজ্জামান মজুমদার।
আজ শুক্রবার সকালে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫'র ১৫ আগস্ট ও শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময়, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান খান, অতিরিক্ত সচিব মানজারুল মান্নান,
উপ সচিব ফিরোজ হাসান,সহকারী সচিব রুহুল আমিন মল্লিকসহ গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ