Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরায় একই সাথে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু



আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার আশাশুনিতে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো, উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (০৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (০৫)। তারা উভয়ে স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাত একই সাথে স্কুল শেষ করে বাড়িতে ফেরে। দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা উভয়ে একসাথে খেলা করছিলো। খেলা করার কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের মধ্য একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ  উদ্ধারের চেষ্টাকালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি জানা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের স্ব স্ব বাচ্চার বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো উচিত বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ