Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আগামিকাল আধাবেলা রাজপথ রেলপথ অবরোধ



ফুলবাড়ীগেটে বেসরকারী জুট মিল শ্রমিকদের শ্রমিক জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন, আফিল, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনাস র্সহ বন্ধকৃত সকল মিল চালু ও শ্রম আইন মোতাবেক শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ,সহ ৬ দফা  দাবীতে আগামি ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধাবেলা রাজপথ — রেলপথ অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪  টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে  এক শ্রমিক জনসভা  অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিলের শ্রমিক নেতা বাবুল হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন , সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, ওয়াহিদ মুরাদ, নিজামউদ্দীন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, শহিদুল্লাহ, আবুল কালাম, ওবায়দুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান, শেখ বিল্লাল, চাঁন মিয়া,মোঃ কাশেম, প্রমুখ। মতমিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন  শ্রমিকরে দাবি আদায়ে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আমরা আমাদের  কর্মসূচি শান্তিপুর্ণভাবে পালন করতে চাই এজন্য শ্রমিক প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন  শ্রমিক নেতারা।  উল্লেখ্য খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত ৫ টি বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের মালিকপক্ষের কাছে প্রায় ১ শ” ২০ কোটি টাকা পাওনা রয়েছে । উক্ত পাওনা আদায়ের জন্য দির্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ