Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক ঃ  ভোটের অধিকার প্রতিষ্ঠায় ২৬ সেপ্টেম্বর খুলনা
বিভাগীয় বিএনপি'র রোড মার্চ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির
সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল  সন্ধ্যায় যোগিপোল
ইউনিয়নের জাব্দীপুরে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন
খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী। সভায় বক্তৃতা
করেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সহ—সভাপতি শেখ ইকবাল হোসেন, মোঃ রফিকুল
ইসলাম শুকুর আলী, মুন্সী আব্দুর রব, আরিফুর রহমান মন্টু, মোঃ গোলজার
হোসেন, সৈয়দ শাহাজাহান আলী,মোঃ আশরাফ হোসেন, মোঃ হাদিউজ্জামান, শেখ
মাহবুব হোসেন, বাবুল গাজী,আবু তাহের, মোঃমাসুদ মোল্লা, যুবদল নেতা মোল্লা
সোলাইমান হোসেন, ইউপি সদস্য  গোলাম কিবরিয়া,ইফতেখার ইসলাম বাপ্পী, মোঃ
এনামুল, মোঃ পলাশ প্রমূখ। সভায় সকল নেতাকর্মীদের ২৬ মার্চ খুলনা
বিভাগীয়  বিএনপির রোড মার্চ  সফল করার  আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ