Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দু'জনের বিরুদ্ধে আদালতে মামলা



নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছায় চেক-ষ্ট্যাম্পের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তীসহ দু''জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর উপজেলার হিতামপুরের মৃতঃ শেখ আঃ আজিজ( দর্জি)র ছেলে শেখ শাহ নেওয়াজ আদালতে এ মামলাটি করেছেন। মামলা অপর বিবাদী  হলো পৌরসভার বাতিখালীর মৃতঃ মুনছুর মোড়লের ছেলে মুমিনুর রহমান। আদালত চেক-ষ্ট্যাম্প উদ্ধারের জন্য থানার ওসি'কে নির্দেশ দিয়েছেন।
   মামলা সুত্রে জানাগেছে, পৌর বাজারে আল-মদিনা মার্কেটে সদ্য প্রয়াত শেখ আঃ আজিজ ( দর্জির) মুক্তা ফ্যাশান ট্রেডার্স  নামে ভাড়ায় চালিত একটি টেইলার্স ছিল। ব্যবসার এক পর্যায়ে সে গত ৩ জুলাই অসুস্থ্য পড়লে  দোকান কর্মচারী মুমিনুর রহমানকে দোকানের দায়িত্ব দেন। এরই মধ্যে গত ১৩ আগস্ট  আঃ আজিজ হঠাৎ মৃত্যু বরন করেন। আঃ আজিজের মৃত্যু 'র পর তার ছেলে শাহনেওয়াজ জানতে পারেন টেইলার্সের ড্রয়ারে পিতার  রক্ষিত স্যোসাল ইনভেষ্টমেন্ট ব্যাংক পাইকগাছা শাখার সিডি ১৫৯৬৯৩৩ নম্বরের এক লক্ষ টাকার চেক ও নন জুডিসিয়াল স্ট্র্যাম্পসহ অন্যান্য কাগজ-পত্র আছে।  এ চেক-ষ্ট্যাম্পটি আঃ আজিজ ( দর্জির) কাছে রেখে বাতিখালীর মৃতঃ,কওছার গাজীর ছেলে আঃ মজিদ( ফল ব্যবসায়ী)  এক লক্ষ টাকা ধার নিয়েছিল। সুত্র বলছেন,আঃ আজিজের মৃত্যুর পর ছেলে শাহনেওয়াজ ও আঃ মজিজ মুক্তা ফ্যাসানে গিয়ে ড্রয়ারে রক্ষিত চেক-ষ্টাম্পের কথা বললে, মুমিনুল জানায় এ কাজগগুলো এক জায়গায় রেখেছি পরে নিয়ে যাবেন। পরবর্তীতে ফলব্যবসায়ী মজিদ অভিযোগ করেন গত ১৩ সেপ্টেম্বর  মুমিনুল ও পার্থ প্রতিম চক্রবর্তী দু'জনে পাওনা টাকার কথা বলে আমার কাছে আড়াই লক্ষ টাকার দাবি করে। 
এ টাকা দিতে ব্যর্থ হলে তারা চেক-ষ্ট্যাম্প দিয়ে আদালতে  মামলা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে  অনুপায় হয়ে শাহনেওয়াজ বাদি হয়ে মুমিনুর রহমান ও পার্থ প্রতিম চক্রবর্তী বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী আদালতে এমআর মামলা করেছেন,যার নং-৯৩/২৩। অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী জানান,মামলা হয়েছে শুনেছি,কিন্তু আমার বিরুদ্ধে এ অভিযোগ সঠিক না। বাদি ও আমার সাথে যাকে জড়ানো হয়েছে তাকেও চিনি না বলে তিনি মন্তব্য করেন।
 এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,আদালত থেকে চেক-ষ্ট্যাম্প উদ্ধারের একটি মামলা পেয়েছি। চেক উদ্ধার হলে তা আদালতে জমা দেওয়া'র কথা বলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ