Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা



 স্নেহেন্দু বিকাশ, পাইকগাছার নুনিয়াপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যদিয়ে ৪ দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সমাপ্ত হয়েছে। উৎসবের শেষদিন শনিবার বিকেলে নুনিয়াপাড়াস্থ খালিয়া বদ্ধ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় খুলনা-৬'র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু'র পক্ষে উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। বাইচ শেষে বিজয়ী- রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আয়োজক কমিটির সভাপতি রাজিব কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম,সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম,জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু,ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, জেলা আওয়ামী লীগ সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত । উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম  আজিজিল হাকিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন  এসআই উত্তম চক্রবর্তী,আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, রবীন্দ্রনাথ নাথ রায়, বিজন বিহারী সরকার,পঞ্চানন সানা,দীলিপ ঢালী,সাবেক ইউপি সদস্য পরিতোষ কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য শেখর চন্দ্র মন্ডল  পিযুষ কুমার মন্ডল,আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম,নাছিমা বেগম,আঃ রউফ,ব্যবসায়ী শিবপদ মন্ডল, আনিছুর রহমান সানা,জলধর মন্ডল, রামপ্রসাদ সরদার,শিক্ষক পবিত্র কুমার মন্ডল, সাবেক প্যানেল চেয়ারম্যান বি,এম আরেফিন,উদযাপন কমিটির সম্পাদক ধীরাজ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক  নেতা আকরামুল ইসলাম,পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি,সাব্বির হোসেন,পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান সরদার, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  উল্লেখ্য,জন্মাষ্টমী উপলক্ষে পুজাঞ্চনা, আলোচনা সভা, বনার্ঢ্য শোভাযাত্রা, নামযজ্ঞ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ করা  হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ