Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানায় মাদক , সন্ত্রাস, সহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান



নিজস্ব প্রতিবেদক: খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান এর নেতৃত্বে গতকাল থানা এলাকার ফুলবাড়ীগেট, যোগিপোল, সেনপাড়া, মিরেরডাঙ্গা, গিলাতলা, মশিয়ালী, আটরা , ইষ্টর্ানগেট সহ বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি  বলেন, মাদক, সন্ত্রাস চাঁদাবাজ, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। থানা এলাকাতে কাউকে কোন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করতে দেওয়া হবেনা । এর জন্য আমাদের যা করা লাগে, যত পরিশ্রম করা লাগে, আমরা করবো। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যে শিরোমনি থেকে সুজন মল্লিক নামে ১ যুবককে বিদেশী পিস্তল , ম্যাগাজিন, চার রাউন্ড গুলি  এক অস্ত্রধারীকে গ্রেফতার, মশিয়ালী থেকে অস্ত্রমামলা সহ একাধিক মামলার আসামি ইমরানকে গ্রেফতার , ২২ আগষ্ট রাতে ইষ্টর্ানগেট থেকে ১০৭ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ি সহ অভিযান চালিয়ে একাধিক  ছিচকে চোর, মাদক ব্যবসায়ি ও  সেবনকারিকে  গ্রেফতার আদালতে প্রেরন করেছে খানজাহান আলী থানা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে থানায় চলমান এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ