সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হকের যোগদানের পর তার নির্দেশনা মোতাবেক নড়েচড়ে বসেছে খানজাহান আলী থানা পুলিশ। গত ১ সপ্তাহে খানজাহান আলী থানা পুলিশ ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ মাদকদব্র উদ্ধার সহ মাদক ব্যবসায়িদেরকে আটক করেছে। এর মধ্যে গত ১ আগষ্ট ওয়ারেন্ট মূলে ২ জন, নিয়মিত মামলায় ১জন কে গ্রেফতার , ৪ আগষ্ট ৩ শ, গ্রাম গাজা সহ ১ মাদক ব্যবসায়ীসকে গ্রেফতার ,৫ আগষ্ট ২শ, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও ওয়ারেন্ট মূলে ১ জনকে গ্রেফতার, ০৬ আগষ্ট ২শ, ৪০ গ্রাম গাজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার , ০৭ আগষ্ট নিয়মিত মামলায় ০১ জন গ্রেফতারসহ ওয়ারেন্ট মূলে ০২ জন গ্রেফতার ,০৮ আগষ্ট ওয়ারেন্ট মূলে ০২ জন, সাজা ওয়ারেন্ট মূলে ০১জন কে গ্রেফতার করে পুলিশ এর মধ্যে ১ জন ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। এছাড়া সি আর মামলার রিকল ১৭ জন এর । এদিকে সদ্য যোগদানকারী খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হকের যোগদানের পর তার নির্দেশনা মোতাবেক মাদক , সন্ত্রাস , চাঁদাবাজ, জমি দখল, কিশোর গ্রাং , জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে নড়েচড়ে বসে খানজাহান আলী থানা পুলিশ। যার কারনে থানা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়িরা এখন আত্নগোপনে চলে গেছে। স্থানীয়রা জানায়,আইনশৃংখলা বাহিনীর চলমান অভিযানে অনেকেই থানা এলাকা ছেড়ে থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন থাকছেন । খোজ নিয়ে জানা যায়, যেসব ছিঁচকে মাদক ব্যবসায়ী মাদকসহ আটক হয় তাদের অধিকাংশই মাদকসেবী। তারা নিজেদের নেশার উপাদান যোগার করতেই ছোটখাট মাদক ব্যবসার সাথে জড়িত হয়। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান,আমাদের মাদকবিরোধী অভিযান অব্যহত আছে। থানার মাদক ব্যবসায়ীদের একটি লিষ্ট আমাদের হাতে আছে। ইতিমধ্যেই আমরা কিছু মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি,বাকিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকাবাসী জানান খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান থানায় যোগদান করার পর থেকেই এলাকার আইন শৃংখলা , অতিতের যে কোন সময়ের চেয়ে ভালো রয়েছে। তিনি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ অফিসার হিসেবে খানজাহান আলী থানার ওসি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ন হয়ে তিনি পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। অত্যাচারিত, অবহেলিত আর নিগৃহীত জনগোষ্ঠীর পাশে তিনি দাঁড়িয়ে সকলের আস্থা,ভালোবাসা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়েছেন। সততার মাধ্যমে আর নিরলস পরিশ্রমে নিজের পেশাগত দায়িত্ব পালন করে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

0 মন্তব্যসমূহ