রূপসা প্রতিনিধি :রূপসায় নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সংস্থাটি২০২১ সালের ৫ আগস্ট প্রতিষ্ঠিত হয়ে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্ত দান, শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ অভিযান ও দুস্থ - অসহায়দের মাঝে খাদ্য বিতরণ সহ নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৫ আগস্ট দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিকাল ৫ টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তাদির বিল্লা।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ, বাজার বণিক সমিতির সভাপতি শ্রী ভক্ত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক শাহ জামান প্রিন্স, মীর জাকির। এ সময় আরো বক্তব্য রাখেন নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার সম্মানিত উপদেষ্টা সদস্য মোঃ বেনজীর হোসেন, দাউদ আলী শেখ, সিনিয়ার সহ-সভাপতি মামুন সেখ, সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি সঞ্জীব চক্রবর্তী, যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সুকান্ত কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে সদস্যদের মধ্য সর্বোচ্চ রক্তদাতাদের ও কাজের মূল্যায়ন স্বরূপ তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিল শরিফুল ইসলাম, আশিক হোসেন ইমরান, মুয়াজ মাহমুদ, ইকরামুল, হাবিব, বাঁধন, মিরাজ, সহ ব্লাড ব্যাংকের শতাধিক সদস্যবৃন্দ।


0 মন্তব্যসমূহ