Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাট নির্বাচিত পূজা কমিটির সদস‍্যদের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক রূপসাঞ্চল




নাহিদ জামানঃ

বাগেরহাট জেলার নব নির্বাচিত পূজা কমিটির সকল সদস‍্যদের মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ১১আগষ্ট সন্ধ‍্যায় মানসা কালী মন্দিরে অনুষ্ঠিত হয়।

মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস‍্য রবীন্দ্রনাথ হালদার বাটুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস।

বিশেষ অতিথির বক্তৃতা করেন মানসা বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী।

শিক্ষক অজয় চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন মানসা কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ।

সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র,
সাধারণ সম্পাদক মধুসুদন দাম,
সহ-সভাপতি সুভাষ দাস, যুগ্ম সম্পাদক লিটন সরকার,
সঞ্জয় কুমার বকসি, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার দাস,
প্রচার সম্পাদক অসীম কুমার দাম,
হৃদয় বিশ্বাস, জোসনা দেবনাথ,
শুনয়ন রায়,  বলরাম আশ,  মনোতোষ রায় কেষ্ট,  কমলেশ বিশ্বাস,
 শক্তিপদ বসু, শ‍্যামল ধর, শ‍্যামল দে,  দুলাল পাল, কমলেশ সিংহ, স্বপন রাহা, মিলন সেন, বাসুদেব মূখার্জী, মানিক পাল, বিপ্লব 
দাস,
প্রশান্ত সাহা,গৌর পাল, বিশ্বজিত হালদার, শেখর রায়, সুদাম সরকার, শক্তিপদ দত্ত, অরুন আশ, অনিমেশ আশ, সিরাজুল ইসলাম,বাচ্চু মোড়ল,  রূপসা উপজেলা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ,সাংবাদিক শফিকুল ইসলামসহ ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন দোলা সাহা ও শুনয়ন রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ