Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রদ্ধা




রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদুল্লাহর নেতৃত্বে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫'র ১৫ আগস্ট ও শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময়,সাংগঠনিক সম্পাদক সাদিক ইবনে রউফ সায়মন, সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন নিশাত, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান রাজু,সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম হিরা,দপ্তর সম্পাদক,সজল মাহামুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ