নাহিদ জামানঃ
রূপসায় দেবীপুর নাথ পাড়া রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিলো। বৃষ্টির কারনে আর আনুপযোগী হয়ে যায়।
গ্রামের আব্দুল খালেক এর নেতৃত্বে যুব সমাজ উদ্যোগে ৯ আগষ্ট বুধবার জনসাধারনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি নিজেদের খরচে মেরামত কাজ শুরু করে। এতে এলাকার জনসাধারন যুবসমাজ কে ধন্যবাদ জানায়, তারা বলেন যুবরাই সমাজের অহংকার তারা যদি এভাবে সমাজের প্রতিটি ভালো কাজে এগিয়ে আসে তাহলে সমাজের মানুষ উপকৃত হয়। যুব সমাজই পারে এলাকায় ছোট ছোট ভালো কাজ করে সমাজের মানুষ কে বড় কিছু উপহার দিতে। এতে সাধারন জনগনের পাশাপাশি বড় একটা সওয়াবের ভাগিদারও হওয়া যায়। যুব সমাজ কে বেশি বেশি ভালো কাজ করার উৎসাহ দিতে হবে। উৎসাহ পেলে এরা ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে এতে সমাজের মানুষ উপকৃত হবে।
আব্দুল খালেক শেখ এর পাশাপাশি রাস্তাটি মেরামত করেন যুবসমাজের হাছিবুর শেখ, রহিম শেখ , ফোরকান, মিললাদ শেখ প্রমূখ।

2 মন্তব্যসমূহ
এই ভাবে যদি যুবক সমাজ এগিয়ে আসে তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব।আর এজন্যই আমি এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সুবর্ণ নিউজ এর প্রোতি
উত্তরমুছুনএই সকল উন্নয়নমূলক কাজের জন্য দেবীপুর যুব সমাজকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অনেক আশাবাদী তারা এই ধরনের উন্নয়নমূলক কাজে সর্বক্ষণ নিয়োজিত থাকবে এবং উন্নয়নমূলক চিন্তা নিয়ে তারা তাদের জীবন চালিয়ে যাবে
উত্তরমুছুন