Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় পরিবেশ সাংবাদিকতা বিষয়ক ৪ দিনের কর্মশালা শুরু



নিজস্ব প্রতিবেদক 
জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের আয়োজনে খুলনায় শুরু হয়েছে চার দিনব্যাপী পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা।

বুধবার (৩০ আগস্ট) খুলনার হোটেল ক্যাসেল সালামে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ব্যবস্থাপনায় এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী পর্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝূকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত এমন একটি কর্মশালা এদেশের সাংবাদিকদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার দক্ষতা সমৃদ্ধ করবে।

ডয়চে ভেলের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মশালায় খুলনা অঞ্চলের নির্বাচিত ১০ জন সাংবাদিককে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালা চলাকালীন অংশগ্রহণকারী সাংবাদিকদের কাছ থেকে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের আইডিয়া নেওয়া হবে। এর মধ্যে নির্বাচিত সেরা তিনটি আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরির জন্যে আর্থিক অনুদান প্রদান করবে ডয়চে ভেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ