আটরা গিলাতলা প্রতিনিধিঃ শিরোমনি পশ্চিমপাড়ার বাসিন্দা ও গাজীপুরের বি আরটিসি ডিপোর সুপারভাইজার আঃ গনি গত ৬ আগষ্ট শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গত ৬ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় ঢাকা গাজীপুরের বি আর টিসি ডিপোর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে বেপরোয়া গতিতে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, মাইক্রোবাস এর ধাক্কায় আঃ গনি রাস্তার উপর ছিটকে পড়ে এসময় তার বাম হাত ও বাম পা ভেঙ্গে যায় , পড়ে পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি পর দিনই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
0 মন্তব্যসমূহ