Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা কুদ্দুছের ইন্তেকাল

আটরা গিলাতলা প্রতিনিধিঃ যোগিপোল ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও খানজাহান আলী থানা যুবদল নেতা ফয়সাল কবির বাবুর ভাই শেখ আঃ কুদ্দুস বুধবার দিনগত রাত ১ টায় তেলিগাতী নিজ গ্রামে ইন্তেকাল করেছেন।( ইন্না- অ ইন্না রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী ,১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । গতকাল বাদ জোহর তেলিগাতী বিএনপি অফিসের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আঃ কুদ্দুস এর মূতুর সংবাদ শুনে বৃহস্পতিবার ভোর বেলায় তার বাড়িতে ছুটে যান যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর কায়সেদ আলী, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, বিএনপি নেতা আঃ রব মুন্সি, আশরাফ ঢালী, আরিফুর রহমান মিন্টু, মোঃ জামাল হোসেন, শেখ আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ