Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা কওসারের স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড এর সাবেক সভাপতি ও শিরোমনি বাজারের ব্যবসায়ি শেখ কওসার আলীর স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় শিরোমনিতে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ হাওলাদার আব্বাস। মহানগর আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, সরদার নজরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, আব্দুস সামাদ , শেখ আলমগীর হোসেন, মোঃ সাহেব আলী, সরদার বিল্লাল হোসেন , সরদার মোস্তাক, গোলাম মোস্তফা, বাবুল আকবার শেখ আসলাম হোসেন, একরাম হোসেন, আতিকুল ইসলাম, মোঃ বাবু শেখ, মোঃ ইব্রাহীম হোসেন, জিন্নাত সরদার , আমজাদ সরদার প্রমুখ । দোয়া অনুষ্ঠানে মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম তুহিন এর মামার মূতুতে ও যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা শেখ আঃ কুদ্দুসের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ ইব্রাহিম হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মি সভা আগামি ৭ আগষ্ট অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ