Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তীব্র গরমের বোয়ালমারীতে অবশেষে স্বস্তির বৃষ্টি

সনত চক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। টানা কয়েকদিনের অসহ্য গরমের পর ফরিদপুর জেলায় বোয়ালমারীতে বৃষ্টি নেমেছে। এতে ভ্যাপসা গরম কমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বোয়ালমারীবাসী। শনিবার বিকাল ৬টা নাগাদ বোয়ালমারী বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝোড়ো বাতাস। দুপুর ৫টার পর থেকেই বোয়ালমারী আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ৬টা নাগাদ নামে বৃষ্টি। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। অনেকেই দোকানের সামনে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। এতে পথচারীরা বিপাকে পড়লেও স্বস্তির নিঃশ্বাস নেন বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন বাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ