Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তেলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ জাহিদ ইকবালের চেয়ার বিতরন

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ তেলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক প্রীতিভোজ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা মাদার তেরেসা পদকপ্রাপ্ত ব্যাংকার শেখ জাহিদ ইকবাল নিজস্ব অর্থায়নে তেলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ টি চেয়ার প্রদান করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক শিরিনা আকতার বিদ্যালয়ের পক্ষ থেকে চেয়ার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। আড়ংঘাটা থানার ওসি ওয়েহিদুজ্জামান, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, দিপংকার হালদার দিপক, কাজী নাসির উদ্দিন, হানিফ ফারাজি, রাজু সরদার, রফিকুল ইসলাম ফকির হুমায়ুন, রাজু আহম্মেদ, ফকির আবজাল হোসেন , এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ