সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বিকাল ৫ টায় আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মশিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ৮ জুন থেকে আটরা গিলাতলা ইউনিয়নের ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে জয়লাভ করে । টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল রক্ষক ৫ম শ্রেণির ছাত্র ফাহিম ইব্রাহিম। ফাইনাল খেলাটি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপভোগ করেন।

0 মন্তব্যসমূহ