Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় ছাত্রলীগ সভাপতিকে হত্যার উদ্দেশ্যে বোমা রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল




নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ

রূপসায় আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের বাড়ির
নিকট থেকে গত ১৩ জুন রাতে
পলিথিনে মোড়ানো অবস্থায় ৬টি বোমা সদৃস্য বস্তু উদ্ধার করা হয়। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা ও আতংক সৃষ্টি করার প্রতিবাদে আজ ১৪ জুন বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হামিম কবির রুবেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান তানভীর,  যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম হিমেল, নাজমুল হুদা অঞ্জন, রুদ্রনীল হালদার শুভ, মোল্লা হুমায়ুন কবির, আবির হোসেন হৃদয়,  রিয়াজ সরদার, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ,
রূপসা কলেজ ছাত্রলীগ নেতা আন্তারুজ্জামান লিমু, রাসেল শেখ, নোমান সৈকত, আজিজুল হল, অহিদুল, মনা, সজীব,
মানিক, রিয়াজ শিকদার, আজমাইন, ছাত্রলীগ নেতা, জহিরুল, সাইফুল, শাহরিয়ার, অন্তু, আলি ওমর, জনি প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ