Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শশাডাঙ্গা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদয় অনুষ্ঠান অনুষ্ঠিত




জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দেবহাটা উপজেলায় কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ৯ জুন বেলা ১১ টায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সুবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুল এর প্রধান শিক্ষক সঞ্জয় সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম জুয়েল, সমাজ সেবক আসাদুজ্জামান, মোকসেদ আলী গাজী, সালাউদ্দীন আহমেদ, সাংবাদিক হিরন মন্ডল, আবীর হোসেন লিয়ন, মাদ্রাসার সুপার শাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সুন্দর রেজাল্ট ও উজ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ