ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো দলিয় কার্যালয়ে শোক ও দলিয় পতাকা উত্তোলন । দলিয় সকল নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন , সকাল ৭ টায় থানা এলাকার বিভিন্ন এতিমখানায় খাবার বিতরন সকাল ১১ টায় ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরন করা হয়। খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ৩০ মে পালন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শুকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্সি আঃ রবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির ৩০ মে পালন কমিটির আহবায়ক ও সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন , প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মীর কায়সেদ আলী, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির ৩০ মে পালন কমিটির সদস্য সচিব মাহাবুব কায়সার , মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আরিফুজ্জামান অপু, জাসাস নেতা মেহেদী হাসান দিপু। অধ্যাপক ওহিদুজ্জামান , আরিফুর রহমান মন্টু, আশরাফ ঢালী, আফসার শেখ, গোলজার হোসেন, মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, শাহাজান মীর , খয়বার হোসেন, শেখ বাবুল হোসেন বাবু, হাদিউজ্জামান,মোঃ জামাল হোসেন, শেখ নাসির, গাজী আঃ হক, হান্নান, আজিজুল , মোঃ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোঃ নাসিরউদ্দিন , যুবদল নেতা মোল্লা সোলায়মান, শাহাদাত হোসেন সাজু, রবিউল সরদার, ফয়সাল কবির বাবু, মোঃ এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম সুজা, মোঃ মাহাবুর , সলেমান, মহাসিন ,পলাশ, ছাত্রদল নেতা মোঃ আকাশ, শাওন, খালিদ, ইসলাম, ফয়সাল, আবু সাইদ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন ‘৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন।’ আগামিতে বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমানের হত্যাকারিদের বিচার করা হবে
0 মন্তব্যসমূহ