Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এা্যজাক্স, , জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে আগামি ১ জুন বুধবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব সংবাদ সম্মেলন এর মাধ্যমে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষনা করার কথা বলেছেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ । ২৭ মে শুক্রবার বিকাল ৪ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি , মোঃ বাবুল খান, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম , আবুল কালাম , এ্যজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, আঃ ওহাব, আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ নিজামউদ্দিন প্রমুখ । সভায় শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপূর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয় ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তার একটিও বাস্ত বায়ন হয়নি। আগামি ১ জুন সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ