সাইফুল্লাহ তারেক ঃ খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০২১ সালের (২৫ মে) দুপুরে নগরীর একটি বেসরকারী হসপিটালে লাইফ সাপোটে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘ দিন লিভার জনিত রোগে চিকিৎসাধীন ছিলেন ।বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে বিএনপি গঠন ও দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিরোচিত ভূমিকা পালনকারী কারা নির্যাতিত শেখ আমজাদ হোসেন সৎ সাহসী নিষ্ঠাবান ও কর্মীবান্ধব নেতা ছিলেন । মরহুম শেখ আমজাদ হোসেন জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করে তৃণমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি আজীবন জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এবং কল্যাণে সোচ্ছার ছিলেন। তিনি ফুলবাড়ী গেট বাজার সমিতি সহ বহু সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপি নেতা আমজাদ হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার থানা এলাকার সকল মসজিদে বাদ জোহর মরহুমের রহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, বাদ আছর যোগিপোল ভাঙ্গাগেট রেললাইন সংলগ্নে স্মরনসভা শেষে দোয়া অনুষ্ঠান এছাড়া বাদ মাগরিব আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
0 মন্তব্যসমূহ