Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরায় ১২ কেজি রূপার গহনা জব্দ



আব্দুল্লাহ আল মামুন 
সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রূপার গহনা জব্দ করেছে বিজিবি। বুধবার (১৩ এপ্রিল) সকালে কালিয়ানী বিজিবি’র বিওপি সদস্যরা অভিযান চালিয়ে রূপার গহনা গুলো জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রূপার গহনা আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে ভর্তি রুপার গহনা বাগানের ঝোপ-ঝাড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ দুটি উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে তল্লাশী করে এ সময় ১২ কেজি রূপার গহনা জব্দ করা হয়।

 

জব্দকৃত গহনাগুলোর বাজার মুল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। পরে রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান এই বিজিবি অধিনায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ