Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটার সখিপুরে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন



আব্দুল্লাহ আল মামুন 
দেবহাটার সখিপুরে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৩ এপ্রিল, ২২ ইং সকাল সাড়ে ১১টার সময় উপজেলার সখিপুর বাজারের রেজওয়ান টাওয়ারের ২য় তলায় আইএফআইসি ব্যাংক লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সমাজসেবক আবুল হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও সূধীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ