Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মুজিববর্ষ ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাইকগাছায় ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল গৃহ ও জমি



মোঃ মাজহারুল ইসলাম মিথুন: 

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই বৃদ্ধ বয়সে জমিসহ ঘর পাব এটা স্বপ্নেও ভাবতে পারেনি জানালেন গদাইপুরের অমেলা সরদার (৭৮)। অন্যদের অভিব্যক্তি নতূন ঘরে নতূন ঈদ। 
পাইকগাছায় মুজিববর্ষ ও ঈদ উপলক্ষে মঙ্গলবার সকালে এক মহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ঘোষানুযায়ী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নব নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সং এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে সুফল ভোগীদের উন্নত জীবন গঠন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে দেশে কোন ঠিকানা বিহীন বা গৃহহীন মানুষ থাকবে না বলে ঘোষনা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য জমির দলিল ও নতূন ঘরের চাবি তুলে দিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থাপনা করেন,
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। উদ্বোধনী সভায় আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার সহ মুক্তিযোদ্ধা গণ, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও শেখ জিয়াদুল ইসলাম, কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, তথ্য আপার তন্বী দাশ, সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অধ্যক্ষ রবিউল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত সরকার, শিক্ষক প্রদীপ কুমার শীল, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, বিআরডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সাংবাদিক, সুফলভোগী সহ নানা শ্রেণী-পেশার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ