Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফরিদপুরের সালথায় সংঘর্ষের ঘটনায় আটক ৮



সনত চক্রবর্ত্তীঃ ফরিদপুরের সালথা কয়েক  দফায়  সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান  বলেন, ওই এলাকায় কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

সংঘর্ষ নিরসনে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এর আগে, গতকাল বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে দফায় সংঘর্ষ-ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২০টি বসতঘর ভাঙচুর করা হয়।

আহত হয় কমপক্ষে ১৫ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ