Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



সাইফুল্লাহ তারেক  :  ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিল বুধবার গিলাতলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যাণেল চেয়ারম্যান ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ হকের পরিচালনায় বক্তৃতা করেন কাজী জাকারিয়া রিপন, খ.ম লিয়াকত আলী, সরদার আলী আহম্মেদ প্রমুখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ