Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১




মোঃ সোহাগ হোসেন, শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ

যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ শে মার্চ) সন্ধার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু শামা উপজেলার চটকাপেতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শির সুত্রে জানা গেছে, সন্ধায় বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শা কামারবাড়ী বাজারে আসছিলো। পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্ঠা চলছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ