Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত



নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজ ৩০ মার্চ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামীলীগের চালিকা শক্তি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুবকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এ কারনে যুবকদের হতে হবে সৎ, যোগ্য ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ী। তা হলে এদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বঙ্গ কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে এবং অতিসত্তর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। এ কারনে এদেশের সুনাম নষ্ট করার জন্য বিরোধী গোষ্ঠী নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিধায় আমাদেরকে সকল ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচনে যুবলীগকে প্রধান ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান। যুবলীগ নেতা রতন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক ছাত্র নেতা অসিত বরন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, মো. জামিল খান, পাপিয়া সরোয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন সজল, ব্রজেন দাস, মো. হারুন মোল্লা, ফ ম জয়নাল আবেদীন, প্রদীপ বিশ্বাস, যুবলীগ নেতা নোমান ওসমানি রিচি, মনির হোসেন মোল্লা। সম্মেলন পরিচালনা করেন যুবলীগ নেতা সুব্রত বাকচী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, সাবেক অধ্য সরদার ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, চেয়ারম্যান মো. জাহাঙ্গির সেখ, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক ইমদাদুল ইসলাম, আ’লীগ নেতা আকতার ফারুক, এস এম হাবিব, আব্দুল গফুর খান, গোপাল মন্ডল, আল মামুন সরকার, রবিন্দ্রনাথ বিশ্বাস, মোহম্মাদ আলী জিন্নাহ, শক্তিপদ বসু, আশিষ রায়, তাহিদুল ইসলাম মোল্লা, বাসুদেব রায় চৌধুরী, সরদার জসিম উদ্দিন, বাদশা মিয়া, সাইদুর রহমান সগির, রবিউল ইসলাম, সফিকুর রহমান ইমন, শামিম হাসান লিটন, খায়রুজ্জামান সজল, আঃ মান্নান, শাহনেওয়াজ কবির টিংকু, মুছা লস্কর, তারেক আজিজ প্রমূখ।

ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডল। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশিষ বিশ্বাস এবং রফিক মোল্য,যুগ্ম সাধারণ পদে ইরান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে ইখতিয়ার মোল্যা ও ইন্দ্রজিত বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ