Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাটের চিতলমারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু




রনিকা বসু (মাধুরী)
বাগেরহাট প্রতিনিধি:

 বাগেরহাটের চিতলমারীর সদর বাজারের হক ক্যানেলের দুই পাশে দেড় কিলোমিটার জুড়ে ১০৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

সোমবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বোয়ালিয়া ভ্যান স্ট্যান্ড থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: রাশেদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান প্রমূখ। 

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর রাশেদুজ্জামান বলেন, হক ক্যানেলের দুই পাশে ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দখলদারদের বার বার সরিয়ে নিতে বলা হয়েছে এবং মাইকিংও করা হয়েছে। তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালিত হচ্ছে। নদীর প্রবাহ রক্ষার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ