Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর ও লোটপাটের অভিযোগ





নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর ও লোটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। 

শুক্রবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার সময় মির্জানগর ইউনিয়নের বাঙালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভুগি পরিবারের পক্ষে ফিরোজ সরকার বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন।

অভিযোগে বলা হয়, বর্তমান মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকারের সাথে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হিরন মেম্বার ও তার পরিবারের লোকজনের সাথে শালিস দরবারকে কেন্দ্র করে ঝামেলা চলছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তারাবীর নামাজ আদায় করার সময় বাড়ি পুরুষ শূণ্য থাকার সুযোগে চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার (৫৫), তার ছেলে সানি সরকার (২০), মোজাম্মেল হক (৫০), আছি উদ্দিন (৫০), জয় হাসান (২৫), ফোরকান (২৩) সহ ৪০/৫০ জন মিলে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে একাধিক বাড়িঘরে ভাংচুর ও লোটপাট করে নগদ অর্থ, এলইডি টিভি, স্বর্ণালংকার, লোটপাট সহ ২০টির অধিক কবুতর মেরে ফেলে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভুগির পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভুগি পরিবার গুলো।

এব্যাপারে মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত ঘটনা ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভুগির পরিবার একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। 

তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ