Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাটে হেফাজতের সঙ্গে সংঘর্ষে ওসি সহ আহত ৫।




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোল্লাহাট থানার ওসি সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমি সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, প্রাথমিক ভাবে জেনেছি, ওসি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ