Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যা না-কি খুন


নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে পারুলা বেগম (২৭) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারুলা বেগম সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও একই এলাকার বানিয়াবহু গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। একাধিকবার শালিশি বৈঠকের মাধ্যমে তাদের মধ্যকার বিবাদ মীমাংসার চেষ্টা করা হয় হয়।
কিন্তু সে সকল চেষ্টা বিফলে যায়।
স্থানীয়রা আরও জানান, রোববার ভোরে বানিয়াবহু বাজারের পাশের একটি মেহগনি গাছে বোরকা পরিহিত নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পর স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়।

গৃহবধূর ভাই ফারুক হোসেন বলেন, প্রায় ৪ বছর আগে আমার বোন পারুলার সাথে ওহিদুলের বিয়ে হয়। আমরা এই সংসার টিকানোর জন্য প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আজ আমার বোনের এই অবস্থা।

তবে ঘটনার পর থেকে ওহিদুলসহ ঐ পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে। এ ঘটনা জানার পর ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি বলেন, ঘটনাটি ফাঁকা জায়গার, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে এই মৃত্যুর প্রকৃত কারণ।
তবে স্থানীয় জনগণ বলছে এটা কোন আত্মহত্যা নয়, এই মেয়েকে  পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
 নিহতের ভাই (ফারুখ হেসেন) এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ