Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন ও কম্বল বিতরণ




এ,কে খান,ঘাটভোগ প্রতিনিধিঃ 
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব আঃ জব্বার শেখের অর্থায়নে ওয়ার্ড আওয়ামীলীগের কার্য্যালয়ের উদ্বোধন, কম্বল বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ঘাটভোগ গ্রামের ব্রীজমোড় এলাকায় গত ১৫ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম শেখ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আল মামুন সরকার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন মোল্লা। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতলেব হাওলাদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলম খা এবং যুবলীগ নেতা মৃনাল সরকারের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক মাধুরী সরকার,ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপ্না রাণী পাল,জাফরিন বেগম, রিপন হালদার, আওয়ামীলীগ নেতা ইখতিয়ার আহম্মেদ, কামাল হোসেন, মহসীন মুন্সী, তৌফিক হোসেন বিশাল, জিল্লুর রহমান, রেজোয়ান শেখ, আকবর শেখ, জামিল মুন্সী, মকলেছ শিকদার, মজনু শোখ, জাহাঙ্গীর মোল্লা, সহাদেব বৈরাগী, বিমল মজুমদার, রনজিত বিশ্বাস, পারুল বেগম, মান্নান কাজী প্রমুখ।  অনুষ্ঠানে  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ