রাকিব চৌধুরী, টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ তোজাম্মেল হক টুটুল।
অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার বৈঠা টি তার হাতেই উঠলো।
আজ শনিবার সন্ধ্যায় গণভবনে নমিনেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা আসে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মোঃ সায়েম খান এ তথ্য জানিয়েছেন বলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের এ ঘটনা সাংবাদিকদের জানান।
শেখ তোজাম্মেল হক টুটুল টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
শেখ মোজাম্মেল হক টুটুল টুংগীপাড়া পৌর মেয়র হওয়ায় টুংগীপাড়া পৌরসভা বাসি অনেক আনন্দিত।

0 মন্তব্যসমূহ