শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজেস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান রূপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় শাখার ২০১৯ ব্যাচের পরিক্ষা বিগত সময় হওয়ার কথা থাকলে ও সমগ্র বিশ্ব এখন মহামারি নোভেল করোনায় সংক্রমণের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ সকল পাবলিক পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এস,এস,সি ও জে, এস, সির মার্কসিট ও সার্টিফিকেট এর মানের অনুসারে এইচ,এস,সির ফলাফল দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়।
এ দিকে এরই ধারাবাহিকতায় খুলনা জেলার সকল উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় ২০১৯ ব্যাচের সকল শিক্ষার্থীদের জে,এস,সি ও এস,এস,সি মূল সার্টিফিকেট ও মূল মার্কসিটের কপি খুলনা সহ সকল আঞ্চলিক অফিসে জমা দেওয়ার ঘোষণা দেওয়ায় খুলনা বিশ্ব বিদ্যালয়ের সাইডে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় আঞ্চলিক অফিসের পরিচালক মোঃ নজরুল ইসলাম এর কাছে জমা প্রদান করেছে, খুলনার রূপসা ডিগ্রি কলেজ এর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত শিক্ষক অনুরুদ্ধ কুমার বাহাদুর স্যার এর নেত্রীত্বে ২০১৯ ব্যাচের সকল শিক্ষার্থীগন খুলনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় আঞ্চলিক অফিসে জমা দিয়েছে তাঁদের বিগত সালের জে এস সি ও এস এস সি এর মূল সার্টিফিকেট ও মূল মার্কসিট এর কপি যা দিয়ে ২০১৯ ব্যাচের আটো পাশের ফলাফল নির্ধরণ করা হবে।

0 মন্তব্যসমূহ